২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগি নামক স্থানে সোমবার সকালে একটি পিকআপ ভ্যান এক পথচারীকে চাপা দেয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এতে ওই পথচারী এবং পিকআপ ভ্যানের হেলপার ঘটনাস্থলেই মারা যায়।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পার হবার সময় এক পথচারীকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান চাপা দেয়।

এসময় পিকআপ ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই ওই পথচারী এবং পিকআপ ভ্যানের হেলপার মারা যায়।