২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, ৪ ঘন্টা সড়ক অবরোধ

বগুড়া শহরতলীর সাবগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলায় রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় চার ঘন্টা বগুড়া--সারিয়াকান্দি সড়ক অবরোধ করে রাখে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

নিহতরা হলো-- গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে রেটিনা কোচিং সেন্টার সাবগ্রাম শাখার শিক্ষক আবদুল¬াহেল কাফী (২৪) এবং দুপচাঁচিয়া উপজেলার বেলাহালী গ্রামের আবদুস সামাদের ছেলে রুবেল (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক কাফী বাইসাইকেলে ক্লাস নেওয়ার জন্যে রেটিনা কোচিং সেন্টারে আসছিল। সকাল সাড়ে ৭টার দিকে সে সাবগ্রাম এলাকায় পৌঁছলে সারিয়াকান্দিগামী আরকে পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়কে বেরিকেড দিয়ে বেলা ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

অন্যদিকে দুপচাঁচিয়ায় সকাল সাড়ে ৯টার দিকে কিশোর রুবেল ভ্যানযোগে উপজেলার তিশিগাড়ী এলাকায় বাবা সামাদের কাছে ভাত নিয়ে যাচ্ছিল। এ সময় বগুড়া--নওগাঁ সড়কের তিশিগাড়ীতে রিকশা ভ্যানটিকে একটি ট্রাক (বগুড়া--ট--০২--০০৭১) ধাক্কা দিলে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। সংশি¬ষ্ট থানায় পৃথক অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।