২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জঙ্গি বিরোধী খুতবায় সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জুম্মার নামাজে জঙ্গি বিরোধী খুতবায় বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাত ৯টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সরকারি ঘোষণানুযায়ী শুক্রবার আকরাম উদ্দিন জামে মসজিদে জুম্মার নামাজে জঙ্গি বিরোধী বয়ান করার সময় একই এলাকার আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ বাধা প্রদান করে। এ ঘটনার জের ধরে শনিবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের দশ জন আহত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।