বাজি ধরে ১ কেজি গুড়, ১ কেজি চিড়া, ৩০টি কলা খেয়ে দিনমজুরের মৃত্যু
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পাটানোচা গ্রামে রোববার সকালে বাজি ধরে এক কেজি গুড়, এক কেজি চিড়া এবং ৩০টি কলা খেয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মারা গেছে তোতা মিয়া (৩৫) নামের এক দিনমজুর।
সূত্র জানায়, আধঘন্টার মধ্যে এক কেজি গুড়, এক কেজি চিড়া এবং ৩০টি বিচি কলা খেয়ে শেষ করবে বলে তোতা মিয়া তার এক সহকর্মীর সাথে বাজি ধরে। কথামত তোতা মিয়া আধঘন্টার মধ্যে তা খেয়েও ফেলে। কিন্তু আধঘন্টা পর অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোরে ঢলে পড়ে তোতা মিয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
