২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বোমা উদ্ধার

নরসিংদী শহরের নতুন বাজার এলাকা থেকে সদর থানা পুলিশ রোববার সকালে এক কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশ জানায়, কাগজ দিয়ে মোড়ানো বোমাটি একটি পিঠার দোকানের র‌্যাকের ওপর রাখা ছিল।

এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ বোমাটি উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বিডিনিউজকে জানান, বোমাটিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

শহরে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।