২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্লাইট না পেয়ে যাত্রীদের বিমান অফিসে বিক্ষোভ, ভাংচূর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম - জেদ্দা ফ্লাইটের অর্ধশতাধিক যাত্রী নির্ধারিত বিমানে আসন না পেয়ে ষোলশহরে বিমানের আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও পরে বিক্ষোভ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার রাত ৯ টায় চট্টগ্রাম - জেদ্দা রুটের বিজি - ০৩৭ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু বিমান সংকটের কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি।

শুক্রবার রাতেই  দুদফা সিডিউল দিয়েও বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি  দিতে না পারায় ১০৭জন যাত্রী শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে আটকা পড়ে।

আটকে পড়া যাত্রীরা শুক্রবার রাতে কয়েক দফা বিমান বন্দরে বিক্ষোভ প্রদর্শন করে। শনিবার সকালে বিমান কর্তৃপক্ষ ১০৭জনের মধ্যে ৫০জন যাত্রীকে ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইটে তুলে দেয়। কিন্তু ফ্লাইট নিশ্চিত না হওয়াতে অপর ৫৭জন যাত্রী সকাল ১১টায় ষোলশহরে বিমানের অফিসে বিক্ষোভ করে। একপর্যায়ে ওই অফিসটি ভাংচুর করা হয়।