২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আরো বোমা উদ্ধার

নেত্রকোণা শহরের সাতপাইয়ে আলীয়া মাদ্রাসা থেকে শনিবার বিকেলে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে। বোমাটির দৈর্ঘ্য ছয় ইঞ্চি, প্রস্থ চার ইঞ্চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আলীয়া মাদ্রাসার বাথরুমে লাল স্কচটেপ জড়ানো বোমাটি শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ পুলিশকে জানানোর পর তারা এসে বোমাটি উদ্ধার করে। পুলিশ ও র‌্যাব পুরো এলাকা ঘিরে রাখে।

নেত্রকোণায় বৃহস্পতিবারের ভয়াবহ আত্মঘাতী হামলার পর এই বোমা উদ্ধারের ঘটনা এলাকায় আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছে।