মানিকগঞ্জে প্রতিবেশিদের হাতে দুধ বিক্রেতা খুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামে শনিবার সকালে প্রতিবেশিদের হাতে এক দুধ বিক্রেতা খুন হয়েছে।
নিহত দুধ বিক্রেতার নাম ফুলবর (৪৫)।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, হরগঞ্জ গ্রামের লাল চাঁনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের রান্নার ডেগ নিয়ে প্রতিবেশিদের মধ্যে বিরোধ বাধে। এসময় দুধ বিক্রেতা ফুলবর বিরোধ মেটাতে এগিয়ে আসলে প্রতিবেশিরা তাকে বেদম মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ স্থানীয় মহিলা ইউপি মেম্বার ফুলমালা, হালিম, দুদু ও করিম নামে চারজনকে গ্রেপ্তার করেছে।
