২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের হজ্ব ফ্লাইট রোববার শুরু, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার থেকে শুরু করছে হজ্ব ফ্লাইট। প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল ১১ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিমান সূত্র জানায়, প্রথম হজ্ব ফ্লাইটে যাত্রী থাকছেন ২৭২ জন ব্যালটি হাজ্বী। বিমান এ বছর ৮৬ টি ফ্লাইট পরিচালনা করে মোট দু’হাজার ৬২১ জন ব্যালটি হাজ্বীকে জেদ্দা পৌঁছে দেবে। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও হচ্ছে ৮৬টি।

এ বছর ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন -- ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার।

হাজ্বীদের পরিবহন করার জন্য বিমানের ভাড়া করা ক্রস এয়ারের বোয়িং -- ৭৪৭ -- ৩০০ শুক্রবার জিয়া বিমান বন্দরে পৌঁছেছে। উড়োজাহাজটিতে ৫৭৬ টি আসন রয়েছে।

এয়ার লাক্সারের কাছ থেকে বিমানের ভাড়া করা আরেকটি এয়ারবাস -- ৩৩০ -- ৩০০ সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। এই উড়োজাহাজটিতে আসন থাকছে ৩৮৭ টি।

তবে বিমানের ভাড়া করা তৃতীয় উড়োজাহাজ বোয়িং -- ৭৪৭ -- ৩০০ কবে নাগাদ দেশে পৌঁছবে -- সংশ্লিষ্ট কর্মকর্তারা তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না।