২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বোমা বিস্ফোরণ, আহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পল্লীতে শুক্রবার রাতে শক্তিশালী বোমা হামলায় একটি ঘরের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় একজন মারাত্মক আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 10:32 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আহতের নাম মামুন (১৩)। তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে বাত্রা গ্রামের রাশেদুল ইসলামের বাড়ির কাছে বোমাটি বিস্ফোরিত হয়।

এতে রাশেদুলের ঘরের ছাদ উড়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।