২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এবার আশাতীত ফলন হয়েছে : এফএও

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও ’র এক রিপোর্টে বলা হয়েছে, সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছর বাংলাদেশেও ধানের আশাতীত ফলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রিপোর্টে বলা হয়, এশীয় দেশগুলোর মধ্যে চলতি বছর বাংলাদেশ এবং ফিলিপাইন উল্লেখযোগ্য পরিমাণ চাল রপ্তানি করেছে। 

বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে আশাতীত ফলন হওয়ায় ধারণা করা হচ্ছে, চলতি বছর বিশ্বে ৬২২ মিলিয়ন টন ধান উৎপাদিত হবে।

সর্বশেষ চালের বাজার পর্যবেক্ষণের পর এফএও জানায়, বিশ্বে ধানের উৎপাদন এবার ২০০৪ সালের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বা ১৬ মিলিয়ন বেশি হবে। এছাড়াও ২০০৫ সালে বিশ্ব চালের বাজার ২৭ দশমিক ৬ মিলিয়নে দাঁড়াবে, যা গত বছরের চেয়ে এক মিলিয়ন টন বেশি।

বিগত কয়েক দশক ধরে থাইল্যান্ড বিশ্বের অন্যতম ধান রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের পরই তাদের স্থান।

এফএও’র পর্যবেক্ষণে বলা হয়, বর্তমান সরবরাহ/চাহিদার প্রেক্ষিতে ২০০৬ সালে চলের দাম গড়ে পাঁচ শতাংশ কমতে পারে।