২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক প্রতিরোধে একযোগে কাজ করার আহবান

যৌতুক-সংক্রান্ত সহিংসতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বৃহস্পতিবার এক কর্মশালায় বক্তার এ সহিংসতা প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রাজধানীর একটি হোটেলে যৌতুক বিষয়ে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা আরও বলেন, যৌতুক শুধুমাত্র সামাজিক ব্যাধি নয় বরং এটা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতি সমস্যার মূলে নিহিত রয়েছে। তারা বলেন, এ ধারা প্রতিরোধে আমাদের সমাজের সর্বস্তরের জনগণকে কাজ করতে হবে।

দেশ থেকে যৌতুক নির্মূলে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনএফপি যৌথ ভাবে এ কর্মশালার আয়োজন করে।

মাহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব একেএম শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় বক্তব্য রাখেন মাহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও পরিচালক ওলফগান ভলমান,  বাংলাদেশে নিযুক্ত রয়েল অ্যাম্বাসি অব সুইডেন’র রাষ্ট্রদূত এইচ.ই. ব্রিট এফ. হাগস্টোম, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব কামালউদ্দিন সিদ্দীকী এবং ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি সুনিতা মুখার্জী ।

কর্মশালয় বক্তার জানান, সারাদেশে যৌতুক সহিংসহায় ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং নিঃসন্দেহে যৌতুকের জন্য মৃত্যুর ঘটনা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।