স্কুল--কলেজে বোরখার ব্যাপারে বিশেষ সতর্কতা
ইসলামের নামে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলাসহ বোরখাপরা অপরাধীদের তৎপরতা রুখতে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজগুলোর প্রধানরা এ ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সূত্র জানায়, স্বাভাবিকভাবে বোরখাপরা শিক্ষার্থীদের সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিতে বলা হয়েছে। তাদের ব্যাপারে সতর্কও থাকতে বলা হয়েছে।
একই সাথে নতুন করে কোনও শিক্ষার্থী বোরখা পরতে শুরু করলে তার ওপর নজরদারি করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
