২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ফজিলাতুন্নেছা হলে বোমা হামলার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের একটি আবাসিক হলে বোমা হামলার হুমকি দিয়েছে জেএমবি। বৃহস্পতিবার দুপুরে ফজিতুন্নেছা হলের প্রভোস্টের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এতে বলা হয়, হলের মেয়েরা সন্ধ্যা সাতটার পর হলের বাইরে থাকলে বোমা মেরে হল উড়িয়ে দেওয়া হবে। চিঠিটি স্থানীয় জিপিও থেকে পোস্ট করা হয়েছে। চিঠির নিচে প্রেরকের ঠিকানা হিসেবে জেএমবির নাম উল্লেখ করা হয়েছে।

চিঠির ব্যাপারে হল প্রভোস্ট ড.শামীমা নাসরিন শাহেদ বিডিনিউজকে বলেন, দুপুর দেড়টার দিকে হলুদ খামের এ চিঠিটি পান তিনি। এ ব্যাপারে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।

প্রভোস্ট জানান, এ ব্যাপারে রাত আটটায় হলে জরুরী মিটিং আহ্বান করা হয়েছে।

প্রক্টর আকা ফিরোজ আহমেদ বিডিনিউজকে বলেন, হল কর্তৃুপক্ষ এ ব্যাপারে জানানোর সাথে সাথে হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অপরদিকে, দুপুরে কার্জন হলে বোমা হামলার গুজব ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।