জয়পুহাটে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল গ্রামের মাঠ থেকে বৃহস্পতিবার পুলিশ ২৫/২৬ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সকালে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কালাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশটির শরীরে কোন জখম বা আঘাতের দাগ ছিল না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ মৃত্যুর কোন ক্লু-উদ্ধার করতে পারেনি।
