মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের ইন্তেকাল, শেখ হাসিনার শোক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বিএম মতিউর রহমান বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না........রাজেউন)।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মতিউর রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি মহরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
