২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি, বাঘের বাচ্চা দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষ দুশ্চিন্তায়

রাজধানী ঢাকার চিড়িয়াখানায় চারটি নতুন অতিথি এসেছে। আবার চলতি মাসের মধ্যেই বাচ্চা দিতে যাচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এ নিয়ে একদিকে যেমন আনন্দে রয়েছে কর্তৃপক্ষ, অন্য দিকে আশঙ্কাও রয়েছে তাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 10:26 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

চিড়িয়াখানা কর্তৃপক্ষ নীলগাই, গয়াল, ভুটানী গরু ও ওয়াটার বাক বাচ্চা দেওয়ায় খুশি। বিরল প্রজাতির এসব প্রাণীর বাচ্চা নিয়ে উৎফুল্ল¬ চিড়িয়াখানা কর্মচারীরাও।

একই সঙ্গে তারা মোটামুটি অস্বস্তিতে আছে বাঘের বাচ্চা দেওয়াকে কেন্দ্র করে। এ মাসের মধ্যেই বাঘের বাচ্চা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাংসাশী এ প্রাণীর বাচ্চা দেওয়াকে কেন্দ্র করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

কতৃৃৃর্ৃৃপক্ষ বলেছে, বাঘ ৩/৪টি করে বাচ্চা দিয়ে থাকে। চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীর সংখ্যা এমনিতেই বেশি। নতুন এসব অতিথিদের কোথায় রাখা হবে, কী করা হবে এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

বর্তমানে চিড়িয়াখানায় ২২টি বাঘ ও ১৫টি সিংহ রয়েছে। চিড়িয়াখানার খাদ্য বাজেটের সিংহভাগই ব্যয় হয় এদের পেছনে। এ কারণে প্রজননক্ষম বাঘ ও সিংহকে ভিন্ন ভিন্ন শেডে রেখে জন্মনিয়ন্ত্রণ করা হচ্ছে। শেডের অভাবের কারণে এ চেষ্টায়ও সফল হতে পারছে না কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে বলেন, চিড়িয়াখানায় নতুন অতিথি আসা আমাদের জন্য আনন্দের খবর। কিন্তু মাংসাশী প্রাণীর সংখ্যা এমনিতেই বেশি হওয়ায় বাজেটের ওপর ব্যাপক চাপ পড়েছে।

তিনি বলেন, আমরা পশু বিনিময় করার চেষ্টা করছি। অভ্যন্তরীণভাবে দু-একটি পশু দেশের অন্যান্য চিড়িয়াখানায় দেয়া গেলেও সংখ্যা তেমন কমছে না । বরং এ সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ নতুন জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা  করছে।