২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানির পল্লবীর একটি বাজারে গণডাকাতি

রাজধানির পল্লবী এলাকায় মঙ্গলবার রাতে দুই জুয়েলারি দোকানসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানে গণডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ডাকাতরা নগদ ৩২ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। লুটের সামগ্রীর মধ্যে আছে ২২৫ তোলা সোনা, ৫০০ গ্রাম রূপার অলংকার এবং বিভিন্ন কমমেটিকস আইটেম।

পুলিশ ডাকাতির এই ঘটনায় দুই সিকিউরিটি গার্ড--আবুল কাশেম এবং রতনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ডাকাতরা আট তলা মার্কেট ভবনের নিচ তলা এবং প্রথম তলার গোমতি জুয়েলার্স, নিউ শারমিন জুয়েলার্স, শিউলি কসমেটিকস, ভারগো কসমেটিকস, সিটি গ্যালারি এবং তগদির কসমেটিকসে লুটপাট চালায়।

দোকান মালিকরা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা দোকান বন্ধ করে এবং পরদিন সকালে শাটার খোলা দেখতে পায়।

সিকিউরিটি গার্ডদের সাথে যোগসাজশ করেই এই ডাকাতি সংগঠিত হয়েছে বলে তারা সন্দেহ করছে।