বোমাতংকে আবাসিক হল ছেড়েছে পঞ্চগড় মহিলা কলেজের ছাত্রীরা
বোমাতংকে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের আবাসিক হলের ছাত্রীরা হল ছেড়ে চলে গেছে। বুধবার দুপুরের মধ্যে ১২৫ জন ছাত্রীর সকলেই হল ছেড়ে চলে গেলে আবাসিক হল ফাঁকা হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে হিজবুল¬াহ গ্র“প নামে একটি জঙ্গি সংগঠন পঞ্চগড় সরকারি মহিলা কলেজ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা মেনে চলার নির্দেশ দেয়। নইলে ভয়ংকর কিছু ঘটানোর হুমকি দেয় তারা।
আবাসিক হল ছেড়ে যাওয়া ছাত্রীরা জানায়, দু--তিন দিন ধরে তাদের মধ্যে বোমাতংক বিরাজ করছিল। যে কোনও সময় বোমা মেরে আবাসিক হল উড়িয়ে দেওয়া হতে পারে, এমন গুজবও কলেজে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার চিঠি পাওয়ার খবরটি জানাজানি হলের ছাত্রীসহ কলেজের সব ছাত্রীদের মাঝে আতংক বেড়ে যায়।
বুধবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মিজানুর রহমান, পঞ্চগড়ের এএসপি সার্কেল শেখ নাজমুল আলমসহ কলেজের শিক্ষকরা আবাসিক ছাত্রীদের ডেকে তাদের নিরাপত্তার পূর্ণ আশ্বাসও দেন। কিন্তু কর্তৃপক্ষের কোনও আশ্বাসেই তারা আশ্বস্ত হতে না পেরে হল ছেড়ে চলে যায়।
আবাসিক হলের ছাত্রী পারুল রায়, হেনা বেগম, সুমি আক্তার, শাহানাজ পারভীন, আলিফ--বিনতে জামান ভিয়েনা, সোহেলি জামানসহ অনেক ছাত্রী বলে, বোমাতঙ্কের কারণেই আমরা হল ছেড়ে যাচ্ছি। কবে হলে ফিরবো তা ঠিক নেই।
কলেজের অধ্যক্ষ জানান, ছাত্রীরা হল ছেড়ে চলে গেলেও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
