২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে অন্তঃসত্ত্বা ব্র্যাক কর্মী খুন, গ্রেপ্তার ১

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কাঁঠালতলী এলাকায় সোমবার বেসররকারী সংস্থা ব্রাকের স্থানীয় কর্মসূচি সংগঠক সাত মাসের অন্তঃসত্বা জ্যোসি চাক্মা (২৮) সন্ত্রাসীদের চুরিকাঘাতে খুন হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এসময় সন্ত্রাসীরা তার কাছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংগৃহীত ছয় হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় তপন বড়–য়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হিলট্রাকস্ এনজিও ফোরাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, খাগড়াছড়ি নাগরিক কমিটির নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জ্যোসি চাক্মা সকাল সাড়ে ৯টায় ঋণের টাকা তুলে ফিরে আসার সময় কাঁঠালতলী এলাকায় স্থানীয় ৩/৪জন সন্ত্রাসী তার গতিরোধ করে বুকে চুরিকাঘাত করে।

এ ঘটনায় দিঘীনালার ব্র্যাক ম্যানেজার সুহাশীষ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নামে থানায় মামলা দায়ের করেন।