২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পাবনার বেড়া উপজেলার পাবনা-ঢাকা মহা সড়কের সরিষা নামক স্থানে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত ও ৩০জন আহত হয়। এছাড়া অপর একটি দুর্ঘটনায় আখের ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ থেকে পাবনাগামী ওমর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেড়া উপজেলার সরিষা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ৩০ জন আহত হয়। নিহতরা হল- রাহুল (১৪), আবু তালেব (৩৪), আব্দুল মতিন (৪৩) ও শামসু মোল্লা (৪৫)। 

এ ঘটনায় ৩০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১৫ জনকে বেড়া ও পাঁচ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকে।

এদিকে বিকেলে শহরের আরিফপুর বাস টার্মিনালের কাছে আখ বোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।

এ দুটি ঘটনায় পাবনা ও বেড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।