২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৪টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের কালীবাজার এলাকার ১ নং গলি থেকে র‌্যাব-১০ মঙ্গলবার সকাল সাতটার দিকে চারটি শক্তিশালী তাজা টাইম বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 11:06 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, কালীবাজারের দারোয়ান আব্দুল মালেক ভোর ছয়টার দিকে ১ নং গলিতে চারটি বোমা দেখতে পেয়ে টহল পুলিশকে খবর দেয়।

টহল পুলিশ নারায়ণগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তারা র‌্যাব-১০-কে খবর দেয়।

র‌্যাব-১০ ঘটনাস্থলে পৌঁছে বোমা চারটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

র‌্যাবের একটি সূত্র জানায়, বোমাগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। উদ্ধারকৃত বোমাগুলো খুবই শক্তিশালী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।