২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা হামলার পরিকল্পনাকারী জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে

গাজীপুরে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তারকৃত হাফেজ এনায়েত উল্লাহ ওরফে জুয়েলের বিরুদ্ধে তিনটি বোমা হামলার মামলা রয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

গোপালগঞ্জ পুলিশ জানিয়েছে, সে একজন সক্রিয় জঙ্গি। ঢাকা ও টাঙ্গাইলে তার বিরুদ্ধে ওই মামলাগুলো রয়েছে।

এনায়েতউল্লাহর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ার বর্ষাপাড়া গ্রামে। তার পিতা হাফেজ আব্দুস সামাদ জানান, অনেক স্বপ্ন নিয়ে তিনি ছেলেকে হাফেজি পড়িয়েছিলেন। ছেলে এ পথে যাবে তা তিনি কোনদিনও কল্পনা করেনি।

সে অনেকদিন পরিবারের সাথে যোগাযোগ রাখে না বলে তিনি জানান।