২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা হামলায় আহত আরো ১জন আইনজীবীর মৃত্যু, হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার, সমন্বিত

গাজীপুর আদালত চত্বরে ২৯ নভেম্বর জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত আরো একজন আইনজীবী সোমবার মারা গেছেন। এদিকে হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে পুলিশ আটক করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 03:33 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আহত আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল আজীম ছয় দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে গাজীপুরে দু’টি বোমা হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১। এদের মধ্যে চারজনই আইনজীবী।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে অ্যাডভোকেট আনোয়ারুল আজীমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনজীবীসহ সর্বস্তরের লোকজন বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে ওই দু’টি বোমা হামলার মূল হোতা এবং নিষিদ্ধ সংগঠন জিএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে পুলিশ আটক করেছে।

গোয়েন্দা পুলিশ সোমবার সকালে গাজীপুর শহর থেকে জুয়েলকে আটক করে। পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করে।

গোয়েন্দা সূত্র জানায়, জুয়েলকে সপরিবারে আটক করা হয়েছে।

গাজীপুর বার লাইব্রেরিতে ২৯ নভেম্বর জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলার মাত্র একদিন পর ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরো একটি আত্মঘাতী বোমা হামলা হয়।

ওই দু’দফা বোমা হামলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছে এবং অনেকেই আহত হয়ে এখনও হাসপাতালে রয়েছে।