গাজীপুরে বোমায় আহত অ্যাডভোকেট আনোয়ারুল আজীম মারা গেছেন, ১ম লিড
গাজীপুর আদালত চত্বরে ২৯ নভেম্বর আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত অ্যাডভোকেট আনোয়ারুল আজীম সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এ নিয়ে গাজীপুর বোমা হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো নয়। এদের মধ্যে চারজনই আইনজীবী।
গাজীপুরে অ্যাডভোকেট আনোয়ারুল আজীমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনজীবীসহ সর্বস্তরের লোকজন বিক্ষোভ প্রদর্শন করে।
গাজীপুর বার লাইব্রেরিতে ২৯ নভেম্বর জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আত্মঘাতি বোমা হামলার মাত্র একদিন পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আবারো হামলায় আরও একজন নিহত হয়।
