২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস বিস্তার রোধে নিরাপদ রক্ত পরিসঞ্চালনে আরো ১০০টি রক্ত স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্য মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার রক্তের মাধ্যমে এইচআইভি--এইডস বিস্তার রোধে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন প্রণয়ন করেছে এবং ৯৮টি রক্ত স্ক্রিনিং সেন্টার স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

 আরো ১০০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি রোববার শিশু একাডেমী মিলনায়তনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সেস ফর ইম্প্র“ভিং স্ট্রিট চিলড্রেন এনভায়রনমেন্ট--এরাইজ প্রকল্পের আওতায় বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে এখনও এইচআইভি--এইডস বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমাত্রা বিরাজ করছে। যে কোনও মূল্যে এ অবস্থা স্থিতিশীল রাখতে হবে।

ড. মোশাররফ বলেন পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন বাংলাদেশে এইচআইভি--এইডস বি¯তার প্রতিরোধে অত্যন্তত সহায়ক ভূমিকা পালন করছে। এইচআইভি--এইডস সংক্রমণের কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনগণকে সচেতন করে এর বিস্তার রোধ করতে হবে। অন্যথায় যে কোনও সময় আমাদের দেশও এ মরণব্যাধির মহামারির কবলে আক্রান্ত হতে পারে।

সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ--এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী মনোয়ারুল হক, ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মারগারেট গুন, প্রকল্প পরিচালক ড. আব্দুস সবুর এবং সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলাম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ছিন্নমূল শিশু এইচআইভি--এইডস বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

ইউএনডিপির সহায়তায় এরাইজ প্রকল্পের আওতায় দেশের ছয়টি বিভাগীয় শহরে ছিন্নমূল শিশুদের পরিচর্যার জন্য ২২টি ড্রপিং সেন্টার স্থাপন করা হয়েছে। নয়টি বেসরকারি সংস্থা এ সকল ড্রপিং সেন্টারে শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ এইচআইভি--এইডস প্রতিরোধ সচেতনতা সৃষ্টির জন্যে কাজ করছে। এ পর্যন্ত ৫৮ হাজার শিশু এ সকল কেন্দ্র থেকে সেবা পেয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।