২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় আটক ৩, রোববার সিলেটে অর্ধদিবস হরতাল

সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় পুলিশ শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকার একটি বস্তি থেকে তিনজনকে আটক করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আটককৃতরা হচ্ছে, আবদুল কাইয়ুম (৩০), কবির হোসেন (৩৫) ও বাদল মিয়া (৩২)।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শনিবার দিনভর তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে।

মেয়র কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় সিলেটে ডাকা রোববারের অর্ধদিবস হরতালের সমর্থনে আওয়ামী লীগ ও ১৪ দল নগরীতে পৃথক মিছিল সমাবেশ করেছে।

এদিকে ঢাকা থেকে আসা র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞদল শনিবার দুপুরে এমসি কলেজের পাশ্ববর্তী একটি টিলায় উদ্ধারকৃত অবিস্ফোরিত গ্রেনেডটি ধ্বংস করে।

নিষ্ফল গ্রেনেড হামলার ঘটনায় সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান শনিবার রাতে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অপরদিকে এ ঘটনায় এসআই আবদুল মজিদ বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।