২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডায়রিয়ায় গত ২ দিনে ৪ শিশুর মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ডায়রিয়া পরিস্থিতির অবণতি হয়েছে। গত ৪৮ ঘন্টায় সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ’শ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যে শিশুরা মারা গেছে তারা হল- পোড়াবাড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে রমিছ (১১), জুলহাস আলীর পুত্র আরিফ (১৩), রামনগর গ্রামের সাবিনা ইয়াসমিন (১৪) ও উত্তর ধোপাকান্দি গ্রামের রুবিনা খাতুন (২)।

উপজেলার পৌর এলাকা, ধোপাকান্দি, ঝাওয়াইল, নগদাশিমলা ও আলমনগর গ্রামে ডায়রিয়া পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে।