হবিগঞ্জে জেএমবি সদস্য সন্দেহে আটক ১
হবিগঞ্জ শহরে শনিবার দুপুরে জেএমবি সদস্য সন্দেহে আলী হোসেন (৪০) নামে লালমনিরহাটের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
শহরের নিউ মুসলিম কোর্য়াটার এলাকায় ভিক্ষুক বেশে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আলী হোসেনের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। তার বাবার নাম আবদুল শরীফ মুন্সী।
২৫ নভেম্বর সে হবিগঞ্জ আসে এবং এরপর থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন হোটেল শাপলায় অবস্থান করে। আলী হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
