২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

নড়াইল প্রেস ক্লাব সংলগ্ন রূপগঞ্জ চৌরাস্তায় এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহত ব্যক্তি মো. জাফর মিনা (৫৫)। তিনি শহরের মহিষখোলা এলাকার বাসিন্দা ছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাফর মিনা তার কর্তব্যস্থল থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এস এস এন্টারপ্রাইজের একটি বাস (যশোর ব--১৩৩৩) তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।

পরে স্থানীয় জনগণ সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা পাঠাতে বলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত ১১টায় তিনি মারা যান।

এলাকাবাসী দুর্ঘটনার পর গাড়িটিকে আটক এবং চালককে পুলিশে সোপর্দ করেন।