ধনী রাষ্ট্রের পক্ষ নেয়ায় ডব্লিউটিও’র প্রতি সুশীল সমাজের ক্ষোভ
নগরীতে আয়োজিত এক আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধনী দেশগুলোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করে।
শুক্রবার উন্নয়ন অন্বেষা নামক একটি বেসরকারি সংস্থা আয়োজিত ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়টি সরকারের পক্ষ থেকে গুরুত্ব না দেওয়ায় তা দেশের জন্যে দুর্যোগ বয়ে আনতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দেশের স্বার্থ সংরক্ষণের জন্যে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘পিপলস কমিশন’ গঠনেরও প্রস্তাব করেন বক্তারা।
নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উন্নয়ন অন্বেষার টিম লিডার অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, ধনী দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে তাদের স্বার্থ সংরক্ষণ করে এবং গ্লোবালাইজেশনের নামে দরিদ্র দেশগুলোকে তাদের পলিসি মানতে বাধ্য করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দরিদ্র দেশগুলো যাতে জোরালোভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেজন্যে এ সংস্থাকে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি স্বাস্থ্য, শিক্ষা ও সুশাসন বিষয়ক জাতীয় নীতিমালা পরিবর্তন করার জন্যে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা মতো সরকার কৃষি খাতের ভর্তুকি কমিয়ে দেয়ায় কৃষকরা ক্রমাগত কোনঠাসা হয়ে পড়ছে।
তিনি দেশের স্বার্থ সংরক্ষণে একটি শিল্প নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানান। এটি বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য আলোচনায় নীতি নির্ধারকদের জন্যে একটি রোডম্যাপ হিসেবে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব প্রস্তাব করে তা সহজ কোনও চাপ নয়। তাছাড়া এর নীতিমালাও তাদের রাজনৈতিক পছন্দ অপছন্দেরই প্রতিফলন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ব্যাখ্যা করে তিনি বলেন, দরিদ্র দেশগুলোকে তাদের বাজারে প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়ে ধনী দেশগুলো এসব দেশের দারিদ্র্য বিমোচনের পথ বন্ধ করে দিয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশেগুলোর মুক্ত বাণিজ্য নয়, বরং ন্যায্য বাণিজ্য দরকার।
তিনি বলেন, বতর্মান সরকার ক্ষমতায় আসার পর জনগণের স্বার্থ বাদ দিয়ে কেবল তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এমনিক তারা জনগণের চাহিদা বুঝতেও চেষ্টা করেনি।
তিনি আরও বলেন, সংসদে বা বিরোধী দলের সাথে আলোচনা ছাড়াই তারা পিআরএসপি অনুমোদন করেছে।
সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার না হওয়ার জন্যে তিনি ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, ব্যবাসায়ি সম্প্রদায় সব সময়ই জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে আসছে।
অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান পলিসি দরিদ্র দেশের কোনও ইতিবাচক পরিবর্তন আনবে না। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের সুপারিশমালায় দরিদ্র দেশের বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে কোনও নির্দেশনা না থাকায় এসব দেশের দারিদ্র্য নিরসনে এটি ব্যর্থ হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ বলেন, ধনী দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কেবল তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালায়। দরিদ্রের কল্যাণ নয়, বরং তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক বাণিজ্য সচিব গোলাম রহমান, সাবেক সচিব আলমগীর ফারুক চৌধুরী ও সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান।
