২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ডাকাতের বোমায় আহত ১০, কৃষকপুত্র অপহরণ

মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাড়ী ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতের বোমার আঘাতে ১০ জন আহত হয়েছে। এ সময়ে ডাকাতরা সানোয়ার (২৭) নামে এক কৃষককে অপহরণ করে নিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় গোলাম মোস্তফা (৫০), আনোয়ার (৩০), মকবুল (৪২), মজিবুর (৩৮) ও মামুনকে (২৪) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতদল মোস্তফা ও মুসলেমের বাড়ি ঘেরাও করে দরজা ভাঙ্গার চেষ্টা করলে আশে পাশের লোকজন টের পেয়ে উল্টো ডাকাতদের ঘেরাও করে ফেলে। এ সময়ে ডাকাতরা দিশেহারা হয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

এক পর্যায়ে ডাকাতরা চলে যাওয়ার সময় মুসলেমের পুত্র সানোয়ারকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে একলাখ টাকা দাবি করে।