২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির হুমকি: জিডি করেছে আইন মন্ত্রণালয়

প্রধান বিচারপতি ও অন্যদের হত্যার হুমকি দেওয়ায় আইন মন্ত্রণালয় বৃহম্পতিবার জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) বিরুদ্ধে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মন্ত্রণালয়ের সহকারী সচিব ফারুক আহমেদ এ ডায়েরি (জিডি নং ৩৮) করেন। জিডিতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় জাতীয় দৈনিক সংবাদে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানতে পারে, জেএমবি বলেছে, তাদের পরবর্তী হামলার লক্ষবস্তু হচ্ছে প্রধান বিচারপতি, আইন সচিব এবং সাংবাদিকগণ।

রমনা থানা পুলিশ জানায়, ওই সরকারি কর্মকর্তা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কপি সংযুক্ত করে জিডিটি দায়ের করেন।