চট্টগ্রামে কাঠ ব্যাবসায়ী খুন
অজ্ঞাত সন্ত্রাসীরা শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির হোয়াকু নামক স্থানে এক কাঠ ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যা করে।
নিহতের নাম মাহমুদুল হক চেীধুরী (৩৫)। সে হোয়াকু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর ছোট ভাই।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা তার পথ রোধ করে।
সন্ত্রাসীরা তাকে এলাপাতাড়ি আঘাত করে ফেলে রেখে চলে যায়।
পরে তার স্বজনরা তাকে দেখতে পেয়ে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কিন্তু রাত ১টায় তার মৃত্যু হয়।
পুলিশের ধারনা, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ ময়না তদন্তের জন্যে হাসপাতালে নেয়া হয়েছে।
