২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটিশ হাইকমিশন ও মার্কিন দূতাবাসে বোমা হুমকি, অভিযুক্ত শাহনেওয়াজ রিমান্ডে

বৃটিশ হাইকমিশন ও মার্কিন দূতাবাস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত শাহনেওয়াজকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দেলোয়ার হোসেন মানিক ও জহিরকে ৫৪ ধারায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

পুলিশ বলেছে, যে কম্পিউটার থেকে ই মেইলে হুমকি পাঠানো হয়েছে, সে কম্পিউটারের মালিক জহির। মানিকের নামে বৃটিশ হাইকমিশন ও মার্কিন দূতাবাসে ই মেইল পাঠায় শাহনেওয়াজ।