৪ দলীয় জোটভুক্তদের মহাসচিব পর্যায়ে বৈঠক ডিসেম্বরে
চার দলীয় জোটের ২১ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ডিসেম্বরে জোটভুক্ত দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া জোটের শরিক অন্য দলগুলোর মহাসচিবদের তার বাসভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মান্নান ভূঁইয়া পৃথক এক পত্রে সংগঠনের জেলা শাখা এবং অঙ্গ সংগঠনগুলোর নেতা--কর্মীদের প্রতি মহাসমাবেশ সফল করে তোলার জন্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
পাশাপাশি তিনি স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অভ্যন্তরীণ কোন্দল দূর করার ব্যবস্থা গ্রহণের আহবান। কেননা, সামনের মাস থেকেই দল নির্বাচনী প্রচারণা শুরু করবে।
