২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানের জন্যে চট্টগ্রাম বন্দরে ৩ বিদেশীসহ ২১ জনের জরিমানা

চট্টগ্রাম বন্দরের মোবাইল কোর্ট গত দু’দিনে বন্দরের সংরক্ষিত এলাকা ও জেটিতে ধূমপানের জন্যে তিন বিদেশী নাবিকসহ ২১ জনকে জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ধূমপানের জন্যে দণ্ডিতদের মধ্যে একজন বিদেশী নাবিক ও দু’জন ওয়াচম্যান ছাড়াও বন্দরের একজন প্রকৌশলী, কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্টের সাতজন কর্মচারি, নয়জন মার্চেন্ট ও ডক শ্রমিক এবং একজন ট্রাকচালক রয়েছে।

বন্দর সূত্র জানিয়েছে, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরীর নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এছাড়াও বন্দর এলাকায় সিমেন্ট ক্লিাংকার খালাসের সময় দূষণ সৃষ্টি করার জন্যে দু’টি স্টিভিডোরিং এজেন্সি ও একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

দুষণের কারণে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, স্টিভিডোরিং এজেন্সি মেসার্স গ্রিন এন্টারপ্রাইজ, মেসার্স বাংলাদেশ শিপিং এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএ মান্নান।