২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা আইনজীবি সমিতির নির্বাচনে ১৪ দলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

খুলনা জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছেন। নির্বাচনে সভাপতিসহ আটটি পদে ১৪ দলের প্রার্থীরা এবং সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে চার দলীয় জোট প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রোববার রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সভাপতি পদে আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চার দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আজিজ পেয়েছেন ৩২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে চার দলীয় জোটের অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৪ দলের অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান পেয়েছেন ৩৩০ ভোট।

মোট ৭৩৫ জন ভোটারের মধ্যে ৬৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।