২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার কাগজে ইতিবাচক বাংলাদেশ

কলকাতার মিডিয়ায় বাংলাদেশ প্রশাসন বিরোধী প্রচারণার বিপরীতে বস্তুনিষ্ঠ পরিবেশনাও লক্ষ্যযোগ্য কোন কোন সংবাদ মাধ্যমে। বর্তমানে জঙ্গিবাদ ইস্যু নিয়ে এমনিতেই যখন বাংলাদেশ অস্বস্তিতে আছে, বাইরের অন্যান্য সংবাদ মাধ্যমের মতো পশ্চিমবঙ্গের মিডিয়ায়ও এর নেতিবাচক পরিবেশনা চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চলতি প্রবণতার বাইরে ‘আজকাল’ এ সোমবার প্রকাশিত ‘কবি ও বাংলাদেশ’ শীর্ষক সম্পাদকীয়তে প্রতিফলন ঘটেছে পজিটিভ এক বাংলাদেশের।

এতে বলা হয়: ভাষা আন্দোলনের সূত্রে যে দেশে স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছিল, ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে দেশের মুক্তি আন্দোলন, সেই বাংলাদেশ সম্পর্কে কিছু খারাপ খবর এখন আসে। অনেকটাই ফাঁপানো, কিন্তু সবটাই ভিত্তিহীন নয়। বাংলাদেশ খাদ্য শস্যে স্বয়ম্ভর হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক গড়ে পৃথিবীকে পথ দেখিয়েছেন মুহম্মদ ইউনুস, এ খবর বেশি প্রচার পায় না। হ্যাঁ, কিছু মৌলবাদী জঙ্গি শিবির রয়েছে। হ্যাঁ, মৌলবাদীদের উৎপাত বেড়েছে। কিন্তু লড়াই করে যাচ্ছেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মানুষ, সচেতন বুদ্ধিজীবীরা, সে খবর কতটুকু আসে এপারে?

সম্পাদকীয়তে আক্ষেপের সাথে প্রশ্ন তোলা হয়েছে, পৃথিবীর এই একটি মাত্র দেশের রাষ্ট্রভাষা বাংলা, আমরা কতজন মনে রাখি? মনে রাখা কর্তব্য, তা ই বা কতজন মনে করি? নদীময় বাংলাদেশ সম্মান করে বরেণ্য কবি সাহিত্যিকদের, তা নিয়েই বা আমাদের আগ্রহ কতটুকু?

আজকাল আরও বলছে, রবীন্দ্র্রনাথের স্মরণে ডাকটিকিট প্রকাশিত হয়েছে বাংলাদেশে। নজরুলকে নিয়েও একাধিক। ডাকটিকিটে এসেছেন তুলনাহীন ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের অমর রচয়িতা মীর মোশাররফ হোসেনও। এবং জীবনানন্দ দাশ। কবির কাব্য মনোজগতের সঙ্গে মিলিয়ে নীল ও ধূসর রঙের প্রেক্ষাপটে জীবনানন্দের আবক্ষ ছবি। বরিশালে জন্ম, এই কলকাতায় তিনি জীবনের সেরা দীর্ঘসময় কাটিয়েছেন, অধ্যাপনা করেছেন, লিখে গেছেন অমর কবিতা--যা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এখানে তাকে নিয়ে ডাকটিকিটের কথা ভাবা যায়? কী করে ভাবা যাবে, পশ্চিমবঙ্গ তো  রাষ্ট্র নয়। এবং ভারতের ভাগ্য বিধাতারা নামই শোনেননি জীবনানন্দের।

আবেগ তাড়িত সম্পাদকীয়’র ইতি টানা হয়েছে এভাবে, ‘কবির কী এসে যায়! আমরা কাঁদতে পারি।