২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সুইসাইড স্কোয়াডের সদস্যসহ ৩ জঙ্গি ফের ৫ দিনের রিমান্ডে

পঞ্চগড়ে গ্রেফতারকৃত উগ্র মৌলবাদী জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের সদস্য তানভিরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদসহ ৩ জঙ্গিকে পুলিশ রোববার আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তিন জঙ্গির প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া পুলিশ প্রহরায় পঞ্চগড় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হলে  ম্যাজিষ্ট্রেট মো. সাজেদুল ইসলাম শুনানি শেষে তা মঞ্জুর করেন।

এদিকে, জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য মুরাদ পুলিশী রিমান্ডে দেশব্যাপী ১৭ আগষ্ট বোমা হামলাসহ বিভন্নস্থানে গ্রামীণ ব্যাংক ও ব্রাক অফিসে ডাকাতি ঘটনা সমূহের চাঞ্চল্যকর তথ্য পুলিশকে দিয়েছে বলে সূত্র জানিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি জানায়,  তবে, পঞ্চগড় শহরের নতুনবস্তির জঙ্গি আস্তানা থেকে তাদের গ্রেফতারের সময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামের সংগে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জঙ্গিরা দিনাজপুরের বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকে ডাকাতি  করে লুট করেছে বলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির সাংবাদিকদের জানালেও এরবেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।