চট্টগ্রামে নাছির গ্র“পের ক্যাডারের গুলিতে নোমান গ্র“পের ২ জন আহত
চট্টগ্রাম নগরীর কাজিরদেউরি এলাকায় রোববার দুপুরে সদ্যপদত্যাগী বিমান প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিনের সমর্থিত এক চিন্থিত সন্ত্রাসীর হাতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছে মৎস মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সমর্থিত জাতীয়তাবাদী যুবদলের দুই কর্মী। আহত আবু তাহের এবং নজরুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর মতে, দুপুর সাড়ে ১১ টায় তাহের ও নজরুল কাজিরদউরির মদিনা হোটেলের সামনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে সেখানে একটি আটো-রিক্সায় যোগে উপস্থিত হয় নগরীর চিন্থিত সন্ত্রাসী সাফি মোস্তফা । যে যুবদল কর্মীদের সাথে কথা বলে এবং তাদেরকে গুলি করে পার্শ্ববর্তী একটি গলি দিয়ে পালিয়ে যায়।
গুলি করার পর মীর নাছিরের অনুগত কর্মী সাফিও অটো-রিক্সায় করে পালিয়ে যায়। সফি একজন চিন্থিত সন্ত্রাসী এবং মাত্রকয়েক দিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে।
স্থানীয় জনগণ ও পুলিশ আহত দুই কর্মীকে উদ্ধার করে সিএমসিএইচ নিয়ে আসে। সেখানে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার এখন আশঙ্কামুক্ত।
পুলিশ ও দলীয়সূত্র জানায়, আউটার স্টেডিয়ামে চলমান বিজয় উৎসবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ঘটনা ঘটে থাকতে পারে।
মীর নাছিরের নেতৃত্বে আউটার স্টেডিয়ামে বিজয় উৎসব চলছে, কিন্তু মন্ত্রী পরিষদ থেকে তার পদত্যাগের পর তার কর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শনে বিভিন্নভাবে শো-ডাউন করে চলেছে।
