চাঁপাইনবাবগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জে গরু ছিনিেিয় নিয়ে যাওয়ার জের ধরে শনিবার সকালে ৩ ভরতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লুট হওয়া গরু এখনও ফেরত পাওয়া যায়নি।
শনিবার বেলা ১১ টায় গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত অতিক্রম করে তিন ভরতীয় ঘোষ বাংলাদেশে প্রবেশ করে।
আটককৃতরা হলো- মালদা জেলার হরিসপুর থানার পাঁচরথি গ্রামের সূর্যকান্ত হাওলাদার (৪৫), মিঠুন হাওলাদার (২০) ও , জোগেশ চন্দ্র হাওলাদার (৫০)।
সূত্র জনায়, বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ঘোষ বাহিনী বাংলাদেশের সীমানা থেকে ২৫ টি গরু ছিনিেিয় নিয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে তাদের আটক রাখা হয়েছে।
এঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে বিডিআরের পক্ষ থেকে সীমান্তে তেমন কোনও উত্তেজনা নেই বলে জানানো হয়েছে।
বিডিআর সূত্র জানায়, শুক্রবার ও শনিবার কোম্পানী কমান্ডার পর্যায়ে দুবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও লুট হওয়া গরু ফেরত দেয়নি বিএসএফ।
