২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবদহে পানি নিষ্কাশনে জোয়ারাধার তৈরির সিদ্ধান্ত

সংলগ্ন তিন উপজেলার ৫৭টি বিল এবং আশপাশের কয়েকশ’ গ্রামের পানি নিষ্কাশনে ফের জোয়ারাধার তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এটি তৈরির ফলে বিল খুকশিয়ায় উজানের জনপদ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থাও করা হবে। শুক্রবার সন্ধ্যায় যশোর কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভবদহের পানি অপসারণ সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম।    সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।

মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা যাতে আসন্ন বোরো মৌসুমে আবাদ করতে পারে, তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে শনিবার খুলনার পিকচার প্যালেস মোড়ে সকাল ১১টায় ভবদহ জলাবদ্ধ জনমঞ্চের উদ্যোগে মানব বন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।