২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারকে ধূমপানমুক্ত করার উদ্যোগ, সাতটি ওয়ার্ডে কাজ সম্পন্ন

চট্টগ্রাম কারাগারকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে ধূমপায়ী ও অধূমপায়ী কয়েদি-হাজতিদের পৃথক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে সাতটি ওয়ার্ড সম্পূর্ণ ধূমপানমুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

চট্টগ্রাম কারাগারের সুপার বজলুর রশিদ বিডিনিউজকে জানিয়েছেন, কারাগারের ধূমপায়ী ও অধূমপায়ীদের পৃথক করার লক্ষ্যে বর্তমানে উদ্বুদ্ধকরণের কাজ চলছে।

এ কাজ শেষে অধূপায়ীদের পৃথক করার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কারাগার সূত্র জানায়, প্রায় এক বছর আগ থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুদের একটি, কিশোরদের চারটি এবং বৃদ্ধদের দু’টি ওয়ার্ড পুরোপুরি ধূমপানমুক্ত করা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম কারাগারের ৬৯টি ওয়ার্ডে সাড়ে ছয় হাজার কয়েদি ও হাজতি রয়েছে  উল্লে¬খ করে সুপার বজলুর রশীদ বলেছেন, ধূমপানমুক্ত হওয়া সাতটি ওয়ার্ডে মোট কয়েদি  ও হাজতির এক দশমাংশ বসবাস করছে।

জোরপূর্বক নয়, উদ্বুদ্ধকরণের মাধ্যমে কারাগারের বাসিন্দাদের ধূমপান ত্যাগ করানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লে¬খ করেন।

কারাগারের অভ্যন্তরে মাদকের ব্যবহার এবং মাদক ক্রয় বিক্রয়ের অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, প্রকাশ্যে এসব ব্যবহারের অভিযোগ সঠিক নয়।

সূত্র জানায়, আইন প্রণীত হওয়ার পর থেকে কারাগারের অভ্যন্তরে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

১৯৮০ সালে প্রণীত কারা কমিশনের ১৮০টি সুপারিশের মধ্যে চট্টগ্রাম কারাগারে ১২৭টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবি করেন।