৯ দফা দাবিতে ‘বরিশাল অচল’ কর্মসূচি পালিত
বরিশালে শনিবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সাইরেন আর বাঁশির হুইসেলে পুরো বরিশাল বিভাগ থমকে গিয়েছিল। নয় দফা দাবিতে অভিনব এই অচল কর্মসূচি পালন করা হয়।
বরিশালে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা, ভোলার গ্যাস উত্তোলন, দপদপিয়া সেতু নির্মাণ, কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, বরিশাল--ঢাকা রুটে পুনরায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুসহ ৯ দফা দাবিতে ৩০ মিনিটের জন্য বরিশাল বিভাগ অচল কর্মসূচি পালিত হয়। এ সময় বরিশাল নগরীর ৩২টি পয়েন্টে অচল কর্মসূচির সমর্থনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন একাতœতা প্রকাশ করে। কর্মসূচি চলাকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের আহবায়ক আলহাজ্ব গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন মিন্টু বসু, নজরুল ইসলাম রাজন, মীর মনিরুজ্জমান, তৌফিক মারুফ প্রমূখ।
