২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিপ্লবের লক্ষ্য নিয়ে ভোলায় কালেমা জামাত নামে নতুন জঙ্গি সংগঠনের সৃষ্টি

ভোলায় ইসলামী বিপ্লবের  লক্ষ্যে কালেমা জামাত নামে নতুন একটি জঙ্গি সংগঠনের জন্ম হয়েছে। জানা গেছে, বিপ্লবের মাধ্যমে ইসলামী আইন জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য এ সংগঠনের উদ্ভব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

কালেমা জামাতের শীর্ষ নেতা চরফ্যাশন সরকারি কলেজের অধ্যাপক আব্দুল মজিদের বড় ভাই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক সকালের দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে অকপটে এভাবে ইসলামী বিপ্লবের কথা স্বীকার করেছেন।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুলসুমবানের মজিদ পল্লীকে ঘিরে এই জঙ্গি সংগঠনের তৎপরতা। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল মজিদ বলেন, ১৯৯৬ সালের দিকে এই সংগঠনের জন্ম। বর্তমানে এই সংগঠনের প্রায় সাত হাজার সদস্য রয়েছে। মজিদ পল্লীতেই রয়েছে ১৫০টি ক্যাম্প। এখানে নারী--পুরুষ মিলিয়ে প্রায় পাঁচশ’র কাছাকাছি সদস্য রয়েছে বলে জানা গেছে।

এদিকে পাবনা থেকে মহিলাসহ এ সংগঠনের আট সদস্য গ্রেপ্তার ও হঠাৎই তাদের তৎপরতায় পুলিশ নড়েচড়ে বসেছে। চরফ্যাশন থানা সুত্রে জানা গেছে, আব্দুল মজিদের সহযোগী হাজি মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্যে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেছিল। কিন্তু জঙ্গিরা আগে ভাগে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব করা হয়নি।