নিহত পাপিয়ার কন্যাকে উদ্ধার করে আদালতে প্রেরণ
বরিশালে নিহত অ্যাডভোকেট পাপিয়ার একমাত্র কন্যা মেহরীন ইশরাত সপ্তর্ষীকে (৯) বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী থানা পুলিশ আসামী পক্ষের কাছ থেকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেছে।
নিহত পাপিয়ার মা শাহ মঞ্জিলা হক বুধবার ঢাকার পারিবারিক আদালতে তার নাতনীকে নিজের জিম্মায় নেয়ার জন্য আবেদন জানান। তৃতীয় অতিরিক্ত সহকারি জজ সপ্তর্ষীকে তার নানীর জিম্মায় দেওয়ার জন্য কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। দুপুরে কোতয়ালী থানা পুলিশ ওই নির্দেশ অনুযায়ী সপ্তর্ষীকে তার দাদী বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এসপি সার্কেল সপ্তর্ষীকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসানের আদালতে প্রেরণ করেন।
