২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ক্রসফায়ারে ৫ জন নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বরুলিয়ার চরে বুধবার রাত ৯টায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ চরমপন্থী নেতা নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 10:27 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ জানায়, ক্রসফায়ারে নিহতরা হলো-- কুখ্যাত স্বপন বাহিনীর প্রধান স্বপন ও তার সেকেন্ড ইন কমান্ড মুফা, আজিবর, বাবু ও শফিকুল।

এসময় পুলিশ তাদের কাছ থেকে দু’টি সাব মেশিন কারবাইন, একটি কাটা রাইফেল, একটি রিভলবার ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের দু’শ রাউন্ড বুলেট উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে স্বপন ও তার সহযোগীরা বরুলিয়ার চরে বৈঠক করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হলে চরমপন্থীরা তাদের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় ৪৫ মিনিট স্থায়ী বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ওই পাঁচজন নিহত হয়।

এ ঘটনায় কুমারখালি থানার ওসি নেছার উদ্দিন আহত হয়েছেন।

নিহতদের নামে একাধিক মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।