২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতুল্লাহ খানের মত সাহসী মানুষের অভাব জাতি অনুভব করছে : শোকসভায় বক্তাদের মত

এনায়েতুল্লাহ খান স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা বলেছেন, এনায়েতুল্লাহ খানের মত সাহসী মানুষের অভাব জাতি আজ গভীরভাবে অনুভব করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তারা আরও বলেন, সংবাদপত্রে স্বাধীনতা যখন হুমকির সম্মুখিন তখনই তিনি নেই । তাই তার উপস্থিতি আজ গভীরভাবে অনুভুত হচ্ছে।  ।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম আয়োজিত শোক সভায় বক্তারা এ কথা বলেন।

সাপ্তাহিক হলিডে’র সম্পাদক এবং ডেইলি নিউ এইজ’র প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক প্রয়াত এনায়েতুল্লাহ খানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে আয়োজিত এ শোক সভায় যোগ দেন ঢাকায় বসবাসরত বরিশালবাসি সহ বিভিন্ন স্তরের জনগণ।

এনায়েতুল্লাহ খানকে ব্যতিক্রমধর্মী দৃষ্ঠিভঙ্গির ব্যক্তিত্ব উল্লেখ করে শোক সভার প্রধান অতিথি ড. কামাল হোসেন বলেন, সংস্কারের প্রতি ভিন্নমত প্রকাশ করা ছিল তার স্বভাবের অংশ।

খানের বলিষ্ট লেখনি উল্লেখ করে ড. কামাল জানান, সত্য যতই অপ্রিয় হোক তা স্পষ্ট ভাষায় বলার এক অসাধারণ সাহস তাঁর ছিল ।

প্রখ্যাত আইনজীবী আরও বলেন, এনায়েতুল্লাহ খান তার জীবন ও কর্মের মাধ্যমে যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্মের সাংবাদিকদের আরও উৎসাহিত করবে।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার তার দৈনিকের ডিক্লারেশন পাওয়ার ক্ষেত্রে খানের সহযোগিতার কথা স্বরণ করে বলেন, খানের মৃত্যুতে সাংবাদিক সমাজে এক গভীর শুণ্যতা তৈরি হয়েছে।

গোলাম সারওয়ার বলেন, বর্তমান জাতীয় সংসদ যখন সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য বিশেষ বিচার আদালত গঠনের ্য আলোচনা করছে, ঠিক এসময়ই তার অনুপস্থিতি গভীর ভাবে অনুভুত হচ্ছে ।

এনায়েতুল্লাহ খানের ছোট ভাই, ওয়াকার্স পার্টি’র সভাপতি রাশেদ খান মেনন শোক সভার মধ্য দিয়ে তার ভাইকে স্বরণ করায় তাদের পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।

নিউ এজ’র ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক নুরুল কবির র সহকর্মী খানের সাথে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তা প্রকাশ করে বলেন, তিনি তার নিজস্ব রাজনৈতিক দৃষ্ঠিভঙ্গিই প্রস্তাব করতেন যা কোন দল বা ব্যক্তি থেকে থেকে ভিন্ন হত।

ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতি খানের স্বরণে ৩০ নভেম্বর আইইবি মিলনায়তনে একটি শোক সভার আয়োজন করেছে।