২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল আই সাংবাদিক মাহবুব মতিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির জানিয়েছে ডিআরইউ

পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলায় চ্যানেল আই সাংবাদিক মাহবুব মতিন গুরুতর আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বুধবার ইউনিটির সভাপতি এম শফিকুল করিম এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা এক বিবৃতিতে এ দাবি জানান। । বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে।

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থা নিরসনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বিবৃতিতে আহ্বান জানানো হয়।